সরকারের মুখে চুনকালি মাখাচ্ছে দুর্নীতিবাজরা: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অর্থনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে সরকারের মুখে চুনকালি মাখাচ্ছে দুর্নীতিবাজরা। উন্নয়ন হয়েছে, বৈষম্য বেড়েছে। দুর্নীতি সিন্ডিকেট নিশ্চিহ্ন করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচনের দোহাই দিয়ে দুর্নীতিবাজদের কিছু বলবেন না- তা হবে না। অর্থনীতি বাচাতে হলে দুর্নীতির সিন্ডিকেটকে জঙ্গিদের মতো কঠোরভাবে দমন করতে হবে।
০৬:৫৭ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার